1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বগুড়া লেখক চক্র পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি, কবি সম্মেলন শুরু ২৭ নভেম্বর বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো তারেক রহমানের ঐতিহাসিক উদ্যোগ ঢাকার মঞ্চ মাতালেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া সচিবালয় মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন গ্যাস সংকটের মধ্যে তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের এমডি পদে পরিবর্তন পুতিনকে বন্ধু বলায় ট্রাম্পের সমালোচনায় জেলেনস্কি, তুলনা করলেন হিটলারের সঙ্গে শিক্ষা ও জীবিকা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী জাগরণ যাত্রা, বিক্ষোভ ও মানববন্ধন ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনা, তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে উপস্থিত লোকজন।

পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নেভান। তাদের তৎপরতায় আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে এতে বগিটির দুটি আসন পুড়ে যায়।

ট্রেনের কর্মচারীরা ঘটনাস্থলের কাছাকাছি একটি বোতল পড়ে থাকতে দেখেছেন। তাদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দুটি আসন পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বগিটি পরিদর্শন করে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page