1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাজধানীর ৩৩ স্থানে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অস্ট্রেলিয়ায় গাড়িচাপায় গুরুতর আহত হেলেন, অভিযুক্তের বিরুদ্ধে তিন অভিযোগ ১ নভেম্বর থেকে পিঠা-পুড়ি, পেঁয়াজু ও ফলের রসের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম ও সাধারণ সম্পাদক আলো বিসর্জনের বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির সাজার তথ্য ছিল না বন্দি তালিকায় হামলা, মামলা ও বাড়িঘর ভাঙচুরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতা দুলাল নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: কৃষিপণ্যের বীজ কিনতে গিয়ে প্রাণ গেল শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) আদালত এ আদেশ দেন। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন, কারণ তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ জন্য ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন এবং পরে ১৪ মে বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ।

পরবর্তী শুনানিতে আদালত ১৭ জুন তারিখ নির্ধারণ করেছিল সশরীরে বা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। তবে নির্ধারিত সময়ে কেউই উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page