1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছরেও শেষ হয়নি ‘বড় খাল’ সেতুর কাজ, চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ শাহ আমানত দরগাহে ১০ দিনব্যাপী শাহাদাতে মাহফিল সম্পন্ন কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে ৬ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর ঢাকাসহ বিভিন্ন জেলায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ‘তুরাগে সাত আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ’ দাবিটি গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের ভারত গোপন কৌশলে পাকিস্তানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে: শেহবাজ শরিফ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন, খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপ সেনাপ্রধানের মুদি দোকান করের আওতায়: রাজস্ব সংস্কার নাকি নতুন চ্যালেঞ্জ? টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট রেটিংসে এগিয়েছে ইউল্যাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম

ঢাকাসহ বিভিন্ন জেলায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা টাঙানো ও প্রদর্শনের ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এসব পতাকা কারা লাগাচ্ছেন এবং এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, গাবতলী, মিরপুর, যাত্রাবাড়ী ও শনির আখড়াসহ বিভিন্ন এলাকায় এ ধরনের পতাকা উড়তে দেখা যায়। একই সঙ্গে নারায়ণগঞ্জ, সাভার, ফেনী, চট্টগ্রামসহ দেশের আরও কয়েকটি জেলায়ও একই ধরনের পতাকা চোখে পড়েছে।

মোহাম্মদপুরের তাজমহল রোডে লার্জ ফার্মার সামনে ও ‘মিস্টার বেকার’-এর আউটলেটের সামনেও এমন পতাকা দেখা গেলেও দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও প্রতিষ্ঠানের কর্মীরা জানান, কারা কখন এগুলো টাঙিয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন স্থানে এ ধরনের পতাকা টাঙানো এবং পতাকা হাতে শোডাউনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মসজিদ-সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে করে অর্ধশতাধিক যুবককে আরবি লেখাসংবলিত সাদা পতাকা নিয়ে শোডাউন করতে দেখা যায়। পরে তারা দ্রুত গুলিস্তানের দিকে চলে যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকার ওভারপাসের বৈদ্যুতিক খুঁটিতেও শতাধিক সাদা পতাকা টাঙানো হয়েছে। স্থানীয় এক দোকানি দাবি করেন, গত বুধবার রাতে কয়েকজন মাদ্রাসাশিক্ষার্থী এসে লাইটপোস্টে আরবি হরফে কালিমা লেখা সাদা পতাকাগুলো টাঙিয়ে যায়। পরিচ্ছন্নতাকর্মীরাও একই ধরনের তথ্য দিয়েছেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি খোঁজখবর নিচ্ছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, পতাকা টাঙানোর ঘটনার পাশাপাশি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হবে।

এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে এ ধরনের পতাকা অপসারণের প্রতিবাদে গত ১৯ জুন জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একই ধরনের পতাকা দেখা যায়। এছাড়া পাবনা, যশোরসহ আরও কয়েকটি জেলাতেও এ ধরনের পতাকা নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page