1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
DinajpurTV |

হামের প্রাদুর্ভাব এবং এক শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি।

মামলার আবেদনে অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আবেদনে বাদী উল্লেখ করেন, তার নয় মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা নিতে পারেনি এবং পরবর্তীতে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে আবেদনে দাবি করা হয়েছে।

মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এর ফলে দেশব্যাপী বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং অনেক শিশুর মৃত্যু ঘটেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বিবাদীদের বিরুদ্ধে জনস্বাস্থ্য সুরক্ষা, জীবন রক্ষা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার ও অবহেলার অভিযোগ আনা হয়েছে। আদালতের সিদ্ধান্তের মাধ্যমে পরবর্তী আইনগত পদক্ষেপ নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page