1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা বেশ কঠিন। ক্যাম্পটির শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসব অভিযানের মাধ্যমে একের পর এক অভিযুক্তকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page