1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

হালুয়াঘাট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ফেরদৌস আলি, শেরপুর রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

জব্দ করা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page