1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

মুদি দোকানে পাউরুটির তাক থেকে উদ্ধার সাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ডের একটি মুদি দোকানে পাউরুটির তাকের ওপর থেকে একটি ছোট কর্ন স্নেক উদ্ধার করা হয়েছে। চলতি বছর দেশটিতে এ নিয়ে ২১টি সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রাণী শিক্ষাবিষয়ক একটি সংগঠন।

কামব্রিয়াভিত্তিক ওই সংগঠনের এক সদস্য জানান, গত ১৪ আগস্ট মেরিপোর্টের হেরন ফুড স্টোরের পাউরুটির অংশে সাপটিকে দেখতে পান কর্মীরা। পরে সেটিকে ওয়ার্কিংটনভিত্তিক প্রাণী সংগঠন ‘পেট এনকাউন্টার’-এর কাছে হস্তান্তর করা হয়।

পেট এনকাউন্টারের প্রাণী পরিচর্যাকারী বেন নিকলসন জানান, সাম্প্রতিক সময়ে সাপ উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত তারা ২১টি সাপ উদ্ধার করেছেন। এর আগে ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১৪টি।

নিকলসনের মতে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কিছু পোষা প্রাণীর মালিক তাদের প্রাণীগুলোর প্রয়োজনীয় খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, সাপ পালনের জন্য বিশেষ সরঞ্জাম, হিট ম্যাট ও হিট বাল্বের প্রয়োজন হয়। এসবের খরচও কম নয়। জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে অনেকেই বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছেন, যা পোষা প্রাণী পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

সংগঠনটির আশঙ্কা, মুদি দোকানের পাউরুটির তাক থেকে সাপ উদ্ধারের ঘটনাটি হয়তো আরও বড় সমস্যার একটি ছোট উদাহরণ। পরিবারের ব্যয় বাড়তে থাকায় পোষা প্রাণীর মালিকদের পাশাপাশি প্রাণী উদ্ধারকারী সংগঠনগুলোর ওপরও চাপ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page