1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মহান বিজয় দিবসে ইতিহাস গড়ল বাংলাদেশ: ৫৪ প্যারাট্রুপারের জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে এক অনন্য ও ঐতিহাসিক অর্জন করেছে বাংলাদেশ। ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছেন। এটি বিশ্বের বুকে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে আকাশ থেকে জাতীয় পতাকা হাতে অবতরণ করেন।

এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!