1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, শিক্ষা ক্যাডারে নিয়োগ ৬৬৮ জনের

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে শিক্ষা ক্যাডারে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্যপদের মধ্যে ৬৬৮টি পদে প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

পিএসসি সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসে অংশ নিয়েছিলেন ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন।

শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের লক্ষ্যে বিশেষভাবে আয়োজিত এই ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২১ জুলাই এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!