1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

অবশেষে চূড়ান্ত হলো অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সময়সূচি নিয়ে নানা জটিলতার পর অবশেষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ চূড়ান্ত করা হয়েছে। বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী বইমেলা।

বুধবার (১৭ ডিসেম্বর) এক জরুরি সভা শেষে বাংলা একাডেমি এ সিদ্ধান্তের কথা জানায়। সভায় সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়, ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অমর একুশে বইমেলার উদ্বোধন করা হবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকমণ্ডলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!