1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন, মরণাস্ত্র ব্যবহার নয়

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করবে না।

শনিবার রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি জানান, কুইক রেসপন্স ফোর্স, র‍্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

ঢাকা সেক্টরের আওতায় ৯ জেলা ও ৪টি সিটি করপোরেশনের ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৪২টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং বিশেষ তল্লাশিতে কে-৯ ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।

নির্বাচনকালীন নিরাপত্তায় বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টরসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হবে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যাটালিয়ন ও সেক্টর পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

কর্নেল আবুল এহসান বলেন, বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!