1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঈদের পর ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন, প্রস্তুতি শুরু

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সরকার বিভাগ জানায়, আইন অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে অনুযায়ী সংশ্লিষ্ট তিন সিটিতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর জনপ্রতিনিধিদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার একাধিক সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!