1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

একনেক সভায় ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিএনপি সরকারের দ্বিতীয় মেয়াদে চলতি অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১৫টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। তবে কয়েকটি প্রকল্প শর্তসাপেক্ষে বিবেচনায় রাখা হয়েছে এবং কিছু প্রকল্পে বিভিন্ন পর্যবেক্ষণ (কমেন্ট) দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তিনি বলেন, “অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর তেমন নেই—সেগুলো আমরা পর্যালোচনা করছি।”

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যয়ের যৌক্তিকতা যাচাই-বাছাই এবং প্রকল্পগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে প্রকল্পগুলো দেশের জনগণের জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!