1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

চাঁদপুরে লঞ্চ সংঘর্ষে অন্তত দুইজন নিহত

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে আসে।

জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহত যাত্রী ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান। তবে কোন লঞ্চের যাত্রী ছিলেন নিহতরা, তা এখনও নিশ্চিত নয়।

দুর্ঘটনার পর নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সাড়ে ৯ ঘণ্টা পর ৩ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!