1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, সুযোগ পেল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আইসিসির সিদ্ধান্তে আসন্ন বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেবে স্কটল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল আলোচ্য ছিল—বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।

এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকায় সময়সীমা শেষ হওয়ার প্রায় দুই দিন পর আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত জানায়।

বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়ে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে খেলবে। তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।

এ বিষয়ে ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এ নিয়ে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছে আইসিসি—এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

গতকাল শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করেন।

এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ চেষ্টা হিসেবে বিসিবি আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির কাছে আবেদন করলেও তা খারিজ করা হয় এবং আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!