1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সীতাকুণ্ডে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা ও কারাদণ্ড

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে ২০২৬) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ এবং কুমিরা ইউনিয়নের মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দক্ষিণ মাহমুদাবাদ এলাকার মো. আমিনুল ইসলামকে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ১ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই অভিযানে মাজার গেইট রেলওয়ে কলোনী এলাকার মো. আকরাম হোসেন এবং মো. ইমনকে একই অপরাধে প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির কারণে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এই ধরনের অভিযান সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

স্থানীয়দের আরও দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। তারা সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপকে প্রশংসা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে যাতে সমাজে এর বিস্তার রোধ করা যায়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!