কারাগার থেকে আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে পলকসহ ভ্যানে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত এখনো জানা যায়নি।
এর আগে, গত বুধবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর ১৪ আগস্ট আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়