1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে ওঠেননি ৬১ যাত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৬ জন ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর পরিকল্পনা ডিআইজিসহ পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ঝালকাঠিতে খাদে বাস, সুপারভাইজার নিহত বরিশালে এমডিকে মারধরের ঘটনায় অভিযুক্ত লিটু গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা গুলিস্তানে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, চাঁদাবাজি-দখলদারিত্বের প্রতিবাদ বাংলাদেশে ‘সনি আলফা ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব নৌযান চলাচল বন্ধ

আব্দুর রহিম, নোয়াখালী রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়া এবং মেঘনা নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রবিবার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই নলচিরা ও চেয়ারম্যানঘাটে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। তবে নদী উত্তাল থাকায় সি-ট্রাক, স্পিডবোট, ফেরি এবং যাত্রীবাহী ট্রলারসহ কোনো নৌযানই ছেড়ে যায়নি।

ফেরি ‘মহানন্দা’র মাস্টার তোফাজ্জল হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ভোর থেকেই মেঘনা নদী উত্তাল রয়েছে এবং জোয়ারের উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেড়েছে। এ পরিস্থিতিতে হাতিয়া চেয়ারম্যানঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী সব সরকারি নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page