1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সম্পত্তির অধিকার বঞ্চিত করতে তিন বোনের টিপসই, গ্রেপ্তারের দাবি নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার আলু চাষিরা ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলনের মধ্যেই এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ মিষ্টির শূন্য সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন স্বৈরাচার ও গুপ্ত দল আবারও এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ওটিপি ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা রাড্ডা কাণ্ড: পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি এক দিনের সফরে ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও মৃত্যু হয়নি, হাসপাতালে ক্রিস্টা পাইক

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান গুতেরেসের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে বেরিয়ে এসে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পারমাণবিক অস্ত্রের পূর্ণ বিলুপ্তি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিশ্ব আট দশকেরও বেশি সময় ধরে পারমাণবিক বিপর্যয়ের হুমকির মধ্যে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে একই ধরনের ঝুঁকির মধ্যে রাখা যাবে না।

গুতেরেস বলেন, বিশ্বকে বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে কূটনীতি এবং ধ্বংসের পরিবর্তে নিরস্ত্রীকরণের পথ বেছে নিতে হবে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে নিরস্ত্রীকরণের বিষয়ে তাদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা পূরণ করে এসব অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের বার্তায় বলা হয়, ক্রমবর্ধমান উত্তেজনা, পারস্পরিক অবিশ্বাস, সামরিক প্রতিযোগিতা এবং পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন বিশ্বকে আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক বহুপক্ষীয় উদ্যোগগুলোতে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্রের বিস্তার রোধে ঐকমত্যের ঘাটতিও পরিস্থিতির জটিলতা তুলে ধরেছে।

তিনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তাঁর উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page