1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

মোঃ রাকিব হোসাইন রিদয়, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, ছোরা ও লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানার ১নং বাবুরাইল মোবারকশাহ রোডের ছাতা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মিরাজ (২৩), রকি (২৫) ও সাব্বির ওরফে সোহাগ (২৫)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, দুটি ছোরা এবং চারটি লোহার রড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: জেলা পুলিশ, নারায়ণগঞ্জ

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!