1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

কারিনা কায়সারের মৃত্যুতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের শোক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাহিদ ইসলাম

শনিবার (১৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

শোকবার্তায় নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবে রাজপথের সহযোদ্ধা হিসেবে কারিনা কায়সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি উল্লেখ করেন, লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

পোস্টে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের সময় ফ্যাসিবাদ ও গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন একজন নির্ভীক কণ্ঠস্বর। সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী ও আপসহীন অবস্থান ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কারিনা কায়সারের আকস্মিক মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!