1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বুথফেরত জরিপ প্রত্যাখ্যান মমতার—আবারও সরকার গঠনের আশাবাদ তৃণমূলের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে।

দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণের পরদিন বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশের পরই এই প্রতিক্রিয়া জানান মমতা।

পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, তৃণমূল ২২৬টিরও বেশি আসনে জয়ী হবে, যা আগের নির্বাচনে পাওয়া ২১৫টি আসনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

অন্যদিকে, জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে বিজেপিও। কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় নেতৃত্বের ওপর জনগণের আস্থা রয়েছে।

বিভিন্ন বুথফেরত জরিপে রাজ্যে বিভক্ত ফলের ইঙ্গিত পাওয়া গেছে। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে সামান্য এগিয়ে রাখা হলেও কিছু জরিপে তৃণমূলের বড় জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

একাধিক সমীক্ষার গড় অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ও তৃণমূল উভয়েই প্রায় ১৪৫টি করে আসন পেতে পারে, আর অন্যরা পেতে পারে চারটি আসন।

নির্দিষ্ট কিছু জরিপে বিজেপির এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। যেমন—চাণক্য স্ট্র্যাটেজিস বিজেপিকে ১৫০-১৬০ এবং তৃণমূলকে ১৩০-১৪০টি আসন দিয়েছে। ম্যাট্রাইজের পূর্বাভাস অনুযায়ী বিজেপি ১৪৬-১৬১ এবং তৃণমূল ১২৫-১৪০টি আসন পেতে পারে। পি-মার্কের জরিপে বিজেপিকে ১৫০-১৭৫ এবং তৃণমূলকে ১১৮-১৩৮টি আসন দেওয়া হয়েছে। জেভিসির জরিপে লড়াই হাড্ডাহাড্ডি হলেও বিজেপিকে ১৩৮-১৫৯ আসনে এগিয়ে রাখা হয়েছে।

অন্যদিকে ব্যতিক্রমী পূর্বাভাস দিয়েছে পিপলস পালস, যেখানে তৃণমূলকে ১৭৮-১৮৭টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তাদের মতে, বিজেপি ৯৫-১১০টি এবং অন্যান্য দল ২-৩টি আসন পেতে পারে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!