1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে বিমান ও সমুদ্রপথে প্রায় ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দুটি জাহাজ ও একাধিক উড়োজাহাজে করে এসব সরঞ্জাম দেশে আনা হয়। পরবর্তীতে সেগুলো সড়কপথে বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, যেকোনো পরিস্থিতিতে এবং যেকোনো স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে।

এর আগে, লেবাননে ইসরায়েলের একটি ‘হার্মিস ৪৫০’ ড্রোন ভূপাতিত হওয়ার খবরও প্রকাশিত হয়।

সূত্র: আল জাজিরা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!