1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. admin@wordpress.com : root :
  8. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং গঠনমূলক সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ওয়াশিংটনের সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিনের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় বৈঠকে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!