দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৩৮ জনের মধ্যে হাম শনাক্ত করা হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।
এই সময়ে মোট ৪৫ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪১ হাজার ১২০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ এখনও বেশি থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়