1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

এলপিজি কার্ড পৌঁছে দেওয়া হবে মা-বোনদের হাতে: প্রধানমন্ত্রীর ঘোষণা

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের মতোই দেশের মা-বোনদের হাতে এলপিজি কার্ড পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রান্নাবান্নার কষ্ট লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “রান্নার কাজে মা-বোনদের খুব কষ্ট হয়—এটা আমি জানি। গ্রামের পাশাপাশি শহরের নারীরাও একই সমস্যায় ভোগেন। তাই আমরা যেমন ফ্যামিলি কার্ড সারাদেশে পৌঁছে দিচ্ছি, তেমনি এলপিজি কার্ডও পৌঁছে দেওয়া হবে।”

খাল পুনঃখনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৫০ বছর আগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। বর্তমানে চার কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখনন করা হবে, যা এলাকার মানুষের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ হাজার কৃষক উপকৃত হবেন এবং প্রায় ১,৪০০ টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। এছাড়া খালের পানির সুবিধা পাবে প্রায় ৭২ হাজার মানুষ। খনন কাজ শেষ হলে খালের পাড়ে তিন হাজার গাছ লাগানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই খাল পুনঃখনন কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনাও রয়েছে, যাতে গ্রামীণ জনগোষ্ঠী আয়বর্ধক সুযোগ পায়।

নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। বেগম খালেদা জিয়া নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে গিয়ে উচ্চশিক্ষা পর্যন্ত ফ্রি করার পরিকল্পনা করছে। পাশাপাশি মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় বিএনপি নেতারা।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!