দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে Bangladesh Water Development Board-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা এবং উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। Bangladesh Meteorological Department ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এসব এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এর প্রভাবে সিলেট ও সুনামগঞ্জ জেলার Surma River–Kushiyara River এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে এসব নদীর পানি ‘প্রাক-মৌসুমি বিপৎসীমা’ অতিক্রম করতে পারে।
বিশেষ করে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদী এবং সংশ্লিষ্ট উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় হাওর অঞ্চলের সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমেছে। অন্যদিকে ভোগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, “আমরা মূলত তিন দিনের জন্য সতর্কতা জারি করেছি। বুধবার থেকে পরিস্থিতি খারাপ হতে পারে। এটি বৃষ্টিপাতনির্ভর বন্যা—বৃষ্টি কমে গেলে পরিস্থিতির উন্নতি হবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়