দেশে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির।
রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন কর আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে তাঁর মতে, মোটরসাইকেল ব্যবহারকারীদের বড় অংশই সাধারণ ও স্বল্প আয়ের মানুষ, যারা জীবিকা ও দৈনন্দিন চলাচলের প্রয়োজনে এই যানবাহন ব্যবহার করেন।
তিনি আরও বলেন, রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে করের আওতা সম্প্রসারণ রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হতে পারে। তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা উচিত নয়।
তিনি আশা প্রকাশ করেন, সরকার যদি সত্যিই এমন কোনো পরিকল্পনা নিয়ে থাকে, তবে তা পুনর্বিবেচনা করবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়