1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দ্রুত সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে আগ্রহী: আফরোজা আব্বাস

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬

আফরোজা আব্বাস বলেছেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিকিৎসকদের প্রত্যাশার চেয়েও দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে মালয়েশিয়ার Prince Court Medical Centre হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। শনিবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস এসব তথ্য জানান।

তিনি বলেন, গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর থেকেই তিনি দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করছেন।

আফরোজা আব্বাস জানান, বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি সিঙ্গাপুরের চিকিৎসকরাও তার সুস্থতাকে বিস্ময়কর হিসেবে দেখছেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় এখন তিনি অনেকটাই সুস্থ। তবে এখনও নিয়মিত ফিজিওথেরাপি চলছে।”

তিনি আরও বলেন, নিউরো-সংক্রান্ত জটিলতা তৈরি হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।

আফরোজা আব্বাসের ভাষ্য, অসুস্থ অবস্থায় জ্ঞান ফেরার পর থেকেই মির্জা আব্বাস বারবার দেশে ফেরার বিষয়ে জানতে চাইতেন। তিনি ফ্লাইটের সময় জানতে চাইতেন এবং ঢাকায় ফিরতে আগ্রহ প্রকাশ করতেন। তখন চিকিৎসকরা তাকে পুরোপুরি হাঁটতে সক্ষম হওয়ার পর দেশে ফেরার পরামর্শ দেন।

তিনি জানান, শুরুতে মির্জা আব্বাস কথা বললেও তা স্পষ্ট বোঝা যেত না। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। দীর্ঘদিন রাইস টিউবের মাধ্যমে খাবার গ্রহণ করলেও প্রায় ১৫ দিন আগে সেটি খুলে দেওয়া হয়েছে। এখন তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার এবং জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ দলীয় নেতাকর্মী ও প্রবাসী সাংবাদিকরা।

মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!