1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আঘাতের আশঙ্কা বাংলাদেশের জ্বালানি খাতে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ কর্মশালা মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল কোটালীপাড়ায় দুই শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ, কালীগঞ্জে হাজারো মানুষের ঢল অনলাইন জুয়ার ফাঁদে বিপর্যস্ত পরিবার, নজরদারিতে আসক্তরাও গির্জায় হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা, নিহত ৭

চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।

এদিকে সার মজুত ও বিক্রির বিষয়টি নিয়মিত তদারকির দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার ডিলারদের মজুত ও বিক্রির তথ্য রেজিস্টার খাতা যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করার দায়িত্ব উপজেলা ও সহকারী কৃষি কর্মকর্তাদের। এরপরও অবৈধভাবে সার মজুত এবং বেশি দামে সার বিক্রি বন্ধ করা যাচ্ছে না।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বিষয়টি আগে থেকে জানতেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষকদের দাবি, সার মজুত ও বিক্রির রেজিস্টার নিয়মিত যাচাই করা হলে এমন অনিয়ম শনাক্ত হওয়ার কথা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটি এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার মুখে পড়লেও পরবর্তী সময়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা হয়নি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে জানান, অবৈধভাবে ১ হাজার ৫০০ বস্তা সার মজুতের ঘটনায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page