1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১ মোবাইল সেবার মান নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ হোসেনপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্ত করবে সিআইডি ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ৩১৪ জন চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, লুলার জয় টানা ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তান ক্রিকেট দল

চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।

এদিকে সার মজুত ও বিক্রির বিষয়টি নিয়মিত তদারকির দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার ডিলারদের মজুত ও বিক্রির তথ্য রেজিস্টার খাতা যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করার দায়িত্ব উপজেলা ও সহকারী কৃষি কর্মকর্তাদের। এরপরও অবৈধভাবে সার মজুত এবং বেশি দামে সার বিক্রি বন্ধ করা যাচ্ছে না।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বিষয়টি আগে থেকে জানতেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষকদের দাবি, সার মজুত ও বিক্রির রেজিস্টার নিয়মিত যাচাই করা হলে এমন অনিয়ম শনাক্ত হওয়ার কথা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটি এর আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার মুখে পড়লেও পরবর্তী সময়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা হয়নি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে জানান, অবৈধভাবে ১ হাজার ৫০০ বস্তা সার মজুতের ঘটনায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষি কর্মকর্তার বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page