1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো শ্যামগঞ্জ প্রিমিয়ার লীগ (ফ্রিজ কাপ) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল খেলা।

১১নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির সায়েদ আল মামুন শহীদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং ১১নং গোহালাকান্দা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

১৪ই নভেম্বর রোজ শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত মেগা ফাইনালে মুখোমুখি হয় তরিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাব (মইলাকান্দা) বনাম লাউখাই সেভেন স্টার স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাউখাই সেভেন স্টার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় এবং তরিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাব পরাজিত হয়। বিজয়ী দল চ্যাম্পিয়ন হিসেবে ফ্রিজ কাপ অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপি, সাবেক ভিপি নেত্রকোণা সরকারি কলেজ, ২০১৮ এবং ২০২৬ সালের ধানের শীষের নমিনি, বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার।

আরও উপস্থিত ছিলেন সাবেক নির্বাচিত সভাপতি, পূর্বধলা উপজেলা বিএনপি, বর্তমান বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপি, বর্তমান সংগ্রামী প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ফকির মোঃ ছায়েদ আল-মামুন শহীদ, সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ নবাব, বি এন পি নেতা বাচ্চু মিয়া ,এনায়েত কবির,যুবদল নেতা কাবুল,স্টেলিন প্রমুখ।

উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে অতিথিবৃন্দ বলেন, মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি — মাঠে ফিরি, মাদকমুক্ত সমাজ গড়ি। মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়, আর খেলাধুলা যুব সমাজকে বাঁচিয়ে রাখে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে মাঠকে আবার প্রাণবন্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page