1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত করল ১১ দলীয় ঐক্য বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকবে বিএনপি, ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি রামপুরায় ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত দুই কর্মী অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসনের সুযোগ, ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, আইনশৃঙ্খলা রক্ষায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে মাহফিজুলের ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেফতার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার, সমসংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম পূর্বধলার শ্যামগঞ্জে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটির আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন তিনি।

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছান এনসিপির এই আহ্বায়ক।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তাঁর এ মতবিনিময়কে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক ভাবনা আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page