1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতভর নাশকতা, টুঙ্গিপাড়ায় থানা ও এমপির বাড়িতে আগুন ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক সাংবাদিকের স্পর্শে আপত্তি পরীমণির, মাদক মামলার শুনানি ২৩ ডিসেম্বর পঞ্চগড়ে শীতের দাপট, দুই দিন সূর্যের দেখা নেই গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন গোপালগঞ্জে সংসদ সদস্য জিলানীর পৈতৃক বাড়িতে আগুন, থানায় ভাঙচুর সাতক্ষীরায় পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বিশ্বনেতাদের আগমন ঘিরে শেনজেনে কঠোর বিধিনিষেধ, ভোগান্তিতে নগরবাসী

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটি শেষে প্রস্তাবটি গ্রহণ করে কমিটি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে ৩৩টি দেশ। বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে বাংলাদেশ প্রতিবছরই জাতিসংঘে এ ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিত। তবে বর্তমানে এ অবস্থানে পরিবর্তন আনা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মানবাধিকার রক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ এ প্রস্তাবে ভোটদানে বিরত থাকছে। তবে দেশের প্রচলিত আইনে এখনো মৃত্যুদণ্ডের বিধান থাকায় বাংলাদেশ সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি।

এদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইরাক, মিসর, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান ও কাতার।

যুক্তরাষ্ট্রসহ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর যুক্তি, এ ধরনের প্রস্তাব জাতীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী, নিজস্ব আইন ও বিচারব্যবস্থা নির্ধারণের অধিকার প্রতিটি দেশের রয়েছে। মৃত্যুদণ্ডের বিধান থাকবে কি না, সেই সিদ্ধান্তও সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়।

গৃহীত প্রস্তাবে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার অব্যাহত থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে নিজস্ব আইন ও শাস্তির বিধান নির্ধারণে প্রতিটি দেশের সার্বভৌম অধিকার স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য পর্যায়ক্রমে এই সর্বোচ্চ শাস্তি পুরোপুরি বিলুপ্ত করা। পাশাপাশি যেসব দেশ ইতিমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার ক্ষেত্রে বিশ্বজুড়ে সামগ্রিক অগ্রগতির কথা উল্লেখ করা হলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় অভিযুক্তের বয়স ১৮ বছর বা তার বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করা না গেলেও মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page