1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা গত ৩ মাসে সাতক্ষীরার সীমান্তে প্রায় ৯২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠানো হবে: প্রধানমন্ত্রী মুল্ডারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয় দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন মিমি চক্রবর্তী, পাত্র মেরিন ইঞ্জিনিয়ার যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, নেতানিয়াহুর বৈঠক আজ রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের বাসে আগুন, পুড়েছে ১০টি আসন ঢাকায় আসছেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুন, থাকছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ও কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ ইউনিট

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই এ কাজের পরিকল্পনা করা হয়েছিল। গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এতে সম্মতি দেয়।

রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির প্রয়োজনীয় যন্ত্রপাতি পরীক্ষা ও সার্ভিসিং করা হবে। পাশাপাশি ভবিষ্যতে সম্ভাব্য কারিগরি ত্রুটি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গড্ডা বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে চুক্তি অনুযায়ী বাংলাদেশে কেন্দ্রটি থেকে মোট ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। একটি ইউনিট বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের সময় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা অর্ধেকে নেমে আসবে। অন্য ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাবে।

২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। চুক্তির আওতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে গড্ডা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি। ২০২৩ সালের ৯ মার্চ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা কমে আসার মধ্যেই ইউনিটটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হচ্ছে। তবে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, দেশে বিদ্যুতের চাহিদা ও উৎপাদন কমলেও নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বিদ্যুৎ আমদানি অক্টোবরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।

অক্টোবরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬০ লাখ ইউনিটে। দেশে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় আমদানি করা বিদ্যুতের খরচ কম হওয়ায় আমদানি বাড়ানো হয়েছে বলে জানিয়েছিলেন পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

এর আগেও কারিগরি ত্রুটি ও কয়লা সরবরাহের সংকটে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে গিয়েছিল। গত ১০ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে যায়। তিন দিন পর ১৩ সেপ্টেম্বর সেটি আবার উৎপাদনে ফেরে।

এনএলডিসির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার সময় আদানির কেন্দ্র থেকে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গিয়েছিল। কিন্তু একটি ইউনিট বন্ধ হওয়ার পর ১০ সেপ্টেম্বর তা কমে দাঁড়ায় ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page