1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সচিবের চুক্তি বাতিল

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

তিন সচিবকে তাদের নিজ নিজ দফতর থেকে সরিয়ে দেওয়ার পর এবার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও ৯ সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি বাতিল হওয়া কর্মকর্তারা হলেন— পরিকল্পনা কমিশন–এর সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন ও কাইয়ুম আরা বেগম; বিশ্বব্যাংক–এর বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ–এর শীষ হায়দার চৌধুরী; জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)–এর মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের; ভূমি আপিল বোর্ড–এর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়–এর সচিব মমতাজ আহমেদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়–এর উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!