1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

আজ ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছেন ১ লাখ ১৪ হাজারের বেশি শিক্ষার্থী

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাবি কর্তৃপক্ষ জানায়, এ বছর এক হাজার ৮৯১টি আসনের বিপরীতে মোট এক লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরে পরীক্ষাকেন্দ্রগুলো হলো—রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষা থাকায়, ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকায় স্থানান্তর করা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এ ছাড়া এমআইএসটি থেকে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পরীক্ষার দিন মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রো রেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাবি কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত পরীক্ষাটি এক দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!