1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বিকেল ৩টায়

মিডিয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

তিনি জানান, আজ বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।

মতবিনিময় সভা শেষে সচিবালয়ে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। প্রথম কার্যদিবসেই মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে তার।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!