1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ভারতের সাবেক সেনা কর্মকর্তার টুইট ঘিরে বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) অজয় কে রায়নার একটি টুইটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওই টুইটে তিনি দাবি করেন, ওসমান হাদির পর পরবর্তী ‘টার্গেট’ হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ।

কর্নেল (অব.) অজয় কে রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় ৩০টি বইয়ের লেখক হিসেবে পরিচিত। তবে তার ওই পোস্টে ব্যবহৃত ভাষা ও বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

বিতর্ক আরও গভীর হয়, যখন টুইটে তিনি কোথায় গুলি করা উচিত তাও উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, ‘গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেওয়া হবে।’ এ ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এক্স (সাবেক টুইটার)-এ পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার এটিকে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলা হয়।

তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল (অব.) অজয় কে রায়না পরে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টি তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!