1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের আরও এক বিশেষ সহকারীর পদত্যাগ, তিনজনই দায়িত্ব ছাড়লেন

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তিনি গত নভেম্বর থেকে প্রতিমন্ত্রীর মর্যাদায় এ দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতাসম্পন্ন বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা পুলিশের সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। তারও আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম দায়িত্ব ছেড়ে দেন।

২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন সেই তিনজনই একে একে পদত্যাগ করলেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!