1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান: রায়কে স্বাগত, দ্রুত বিচার কার্যকরের দাবি শহীদ আবু সাঈদের পরিবারের

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তিনি পলাতক শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান।

রায়ের প্রতিক্রিয়ায় মকবুল হোসেন বলেন, “আমি রায়ে খুশি, কিন্তু বিচার দেখতে চাই। আমার ছেলে শহীদ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ আমার ছেলেকে সরাসরি গুলি করে হত্যা করেছে। আমি হুকুমদাতাসহ পুলিশের বিচার চাই। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।”

তিনি আরও বলেন, “হত্যার অনুমতি থাকায় হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেকেই হাত-পা হারিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, অনেকে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।”

শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগমও সবার শাস্তির দাবি জানিয়ে বলেন,
“আমরা সবার বিচার চাই। যারা হুকুম দিয়েছেন, যারা গুলি করেছেন—সবাইকে ফাঁসি দিতে হবে। আমি আজ বুঝতে পারছি ছেলে হারানোর কষ্ট।”
তিনি জানান, আন্দোলনের সময় পুলিশের গুলিতে বহু পরিবার স্বজন হারিয়েছে, বহু সংসার নষ্ট হয়ে গেছে। “সব হত্যার বিচার হতে হবে”— এমন দাবি জানান তিনি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!