দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জন শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ একদিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যুর তথ্যও জানানো হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৫ হাজার ২৮ জন শিশুর শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি করাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রধান উপায়।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়