1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ও হাসপাতালে ভর্তি বাড়ছে

হেলথ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

দেশে হাম-এর প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন ঢাকা বিভাগ এবং দুইজন সিলেট বিভাগ-এর বাসিন্দা।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৯৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭০ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া একই সময়ে চিকিৎসা শেষে ৮৯৩ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, যার মধ্যে ৩৬৪ জন ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৩০১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৬ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৫ হাজার ১৪৬ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ৬৫০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!