সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অভিভাবকদের শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়