1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় আকস্মিক বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা একটি বিশেষায়িত ইউনিটের সদস্য ছিলেন, যারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করার দায়িত্বে নিয়োজিত ছিলেন। অভিযানের একপর্যায়ে একটি গোলাবারুদ হঠাৎ বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফারস নিউজের তথ্যমতে, জানজান প্রদেশের প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি এখনো অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকির মধ্যে রয়েছে। এসব ঝুঁকি দূর করতে সংশ্লিষ্ট ইউনিট দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল।

ঘটনার পর আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!