1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে উত্তেজনা—মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬

হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ

খবরে বলা হয়, জাহাজটি জাস্ক দ্বীপ-এর কাছাকাছি অবস্থান করছিল। সেখান থেকে হরমুজ প্রণালি-র দিকে অগ্রসর হওয়ার সময় এটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর জাহাজটি দিক পরিবর্তন করে এলাকা ত্যাগ করেছে বলেও দাবি করা হয়েছে।

তবে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে জানান, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলা হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান সতর্ক করে জানায়, ওই এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

উল্লেখ্য, টানা ৪০ দিন সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এই যুদ্ধবিরতি নাজুক ছিল। যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে তাদের তেলবাহী জাহাজ জব্দ করে।

পরবর্তীতে গত ১২ এপ্রিল ইসলামাবাদ-এ দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও সেখান থেকে কোনো সমাধান আসেনি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!