1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মধ্য চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার তথ্যমতে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে হুনান প্রদেশের রাজধানী চাংশা শহরে এই দুর্ঘটনা ঘটে। ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে, যা এলাকাটির অন্যতম বড় আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর কারখানাজুড়ে ঘন ধোঁয়া এবং ধ্বংসস্তূপের চিত্র দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মী উদ্ধার কাজে অংশ নেন।

ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট Xi Jinping। একই সঙ্গে তিনি শিল্পখাতে ঝুঁকি নিয়ন্ত্রণ জোরদার করে জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, গত বছর চীন প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রফতানি করেছে, যা বৈশ্বিক বাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।

উল্লেখ্য, বড় ধরনের দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া চীনের কেন্দ্রীয় নেতৃত্বের একটি নিয়মিত প্রক্রিয়া। সম্প্রতি দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!