ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি ২০৮টি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের পথে এগিয়েছে।
অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৯টি আসন, যা তাদের জন্য বড় ধরনের পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৪ মে) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হলে প্রথম থেকেই বিজেপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত সেই ধারা বজায় রেখেই একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে দলটি।
এই জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে গেরুয়া শিবিরের এই বিজয় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়