রাজধানীর বেইলি রোড-এর নাটকপাড়ায় সপরিবারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি এই নাটক দেখতে যান।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারা রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে বসে শিশুতোষ এই নাটকটি উপভোগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মিডিয়া সেল। দলটির পক্ষ থেকে জানানো হয়, পরিবারসহ এই সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী কিছুটা অবসর সময় কাটান।
উল্লেখ্য, এর আগেও সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটাতে সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। গত ৩ এপ্রিল তিনি মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ধানমন্ডি এলাকার সীমান্ত সম্ভারে অবস্থিত একটি সিনেপ্লেক্সে ‘Project Hail Mary’ সিনেমা উপভোগ করেন।
পরিবারের সঙ্গে এমন সময় কাটানোকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ব্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মাঝেও পারিবারিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ একজন নেতার ব্যক্তিগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে