টাঙ্গাইলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম টার্গেট প্রপার নিউজ-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আউলিয়াবাদ বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জে ও এম তৌফিক আজম, সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, মনিরুজ্জামান মতিন, শাহ আলম, এনায়েত করিম আব্বাসী, মোঃ দুলাল হোসেন রানা, তারেক আহমেদ, মেহেদী হাসান মৃদুল চৌধুরী, রাইফুল ইসলাম লিটন ও রবিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সমাজ উন্নয়নে সাংবাদিকতার ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে তারা “টার্গেট প্রপার নিউজ”-এর ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়